নারায়ণগঞ্জ সদর বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের জনসভায় ছাত্রলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জঙ্গিবাদ,সন্ত্রাস,ইভটিজিং ও মাদকমুক্ত আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় সমাবেশে বন্দর থেকে ছাত্রলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে একটি বিশাল মিছিল সভাস্থলে যোগদান করেন। নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের ডাকে সাড়া দিয়ে হাজারো লোকসমাগমের বিশাল মিছিলটি ২৯ অক্টোবর শনিবার দুপুর আরাইটার দিকে বন্দর খান বাড়ির মোড় হইতে শহরের বিভিন্ন সড়ক পরিদক্ষন করে নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়াম সংলগ্ন মাঠে এসে উপস্থিত হন।

এসময়, মিছিলটি স্লোগানে স্লোগানে রাজপথ কম্পিত হয় এই বলে, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি, খান মাসুদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মমলা তুলে নাও নিতে হবে । এ সময় সামনে থেকে মিছিলটির নেতৃত্ব দেন বন্দর থাান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   6   =