নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নগরীর চাষাড়া ডাক বাংলার সামনের সড়কে বেপরোয়া আনন্দ পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে খেলনা (৭) নামের এক কিশোরীর ঘটনাস্থরেই মৃত্যু হয়েছে । এসময় ঘাতক বাস চালককে জনতা আটক করে গন ধোলাই দিয়ে চাষাড়া ফাড়ির ইনচার্জের হাতে তুলে দিয়েছে । পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঢাকা মেট্রো-ব ১৪-৫৫১৪ নং আনন্দ পরিবহনের বাসটি আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় , শনিবার বেলা সাড়ে ১২ দিকে এই মর্মান্তিক র্দূঘটনাটি ঘটে। চাষাড়া পুলিশ ফাড়িতে নানীর সাথে দেখা করতে যাওয়ার পথে রাস্তা পাড়াপারের সময় চাষাড়া ষ্ট্যান্ড থেকে ছেড়ে আসা ফতুল্লার দিকে যাওয়ার সময় বেপরোয়াগামী অনন্দ পরিবহন বাসের নীচে পড়ে যায় সে । ঘটনাস্থলেই কিশোরী খেলনার মৃত্যু ঘটে । জনতা দ্রুত ঘটনা স্থলে গিয়ে চালককে আটক করে গন ধোলাই দেয়ার সময় চাষাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ সহ কয়েকজন পুলিশ এসে জনতার হাত থেকে ঘাতক চালক ও গাড়িটি আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়।
নিহত খেলনার বাবা জলিল মিয়া কাচামাল বিক্রেতা। ওর মা সুমা জলিল নগরীর নন্দীপাড়া এলাকায় স্বপরিবারে ওরা বসবাস করে।

