রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাক চাপায় লেগুনা চালক নিহত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী ট্রাক চাপায় নাদিম মিয়া (২২) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লেগুনায় থাকা আরো চার যাত্রী। ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা। নিহত নাদিম মিয়া উপজেলার বিশ্বরোড খালপাড় এলাকার ইমান আলীর ছেলে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান জানান, সকাল ৯টার দিকে যাত্রামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশ থেকে আসা দ্রুতগামী দুটি ট্রাক এসে একটি যাত্রীবাহী লেগুনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক নাদিম মিয়া নিহত হন। এসময় লেগুনা হেলপার হুমায়ুনসহ আহত আরো চার যাত্রীকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক দুটি ট্রাকই আটক করেছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   7   =