বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপির নিষেধাঞ্জা থাকা সত্যেও অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে মেম্বার হাবিব

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলেও তা অমান্য করে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করেছে কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। তোয়াক্কা করেনি সরকারের নির্দেশ। অর্থের লোভে মরিয়া হয়ে পরেছে নবনির্বাচিত মেম্বার  হাবিব।

সংশ্লিষ্ট সূত্রে জানতে পারা যায়, গত ২২শে অক্টোবর থেকে ২৬শে অক্টোবর প্রর্যন্ত ২৫টি অবৈধ গ্যাস সংযোগ স্থাপন করেছে। প্রতিটি অবৈধ গ্যাস সংযোগ বাবদ হাতিয়ে নিচ্ছে ৫০ হাজার টাকা করে। সরজমিনে গিয়ে দেখা যায় বন্দর উপজেলার চূনাপুরা কবরস্থান রোড, ঘাড়মোড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। ভিত্তি প্রস্তর ছাড়া খালি প্লটে লাগিয়ে রাখা হয়েছে গ্যাসের লাইজার। এলাকাবাসী জানায়, আমাদের ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব টাকার বিনিময়ে এই সংযোগ দিয়েছে। শহর আলী, মোবারক, জাকির হোসেন, কালাম সহ অসংখ্য বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে এ ব্যাপারে তিতাস গ্যাস সোনারগাঁ অফিসের ডি জি এম এর তথ্য অনুযায়ী বন্দর থানার বিভিন্ন এলাকায় দশ হাজার অবৈধ গ্যাস সংযোগ আছে এ ব্যাপারে বন্দর থানায় একাধিক অভিযোগ করা হয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   10   =