নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক বিষয়াদি নিয়ে বোন জামাই ক্ষিপ্ত হয়ে শ্যালকের মুখ থেতলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় শ্যালককে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। শনিবার বিকেলে উপজেলার উত্তর রুপসী এলাকায় ঘটে এ ঘটনা।
আহত শ্যালক ইমরান হোসেন জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে ইমরান হোসেনের সঙ্গে তার বোন জামাই জাহাঙ্গীর আলম মোল্লার পূর্ব বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরেই বিকেলে জাহাঙ্গীর আলম মোল্লাসহ সহযোগী রাসেল ভুইয়া, রানা, সারোয়ার উত্তর রূপসী এলাকার বাড়িতে প্রবেশ করে হামলা ভাংচুর চালায়। প্রতিবাদ করায় ঘুষি মেরে ইমরান হোসেনের মুখ থেতলে দেয় এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। পরে স্থানীয় লোকজন ইমরান হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।




830071 602057Great post, I think website owners really should acquire a lot from this web site its quite user pleasant. 698059
958233 648169Exploring in Yahoo I at last stumbled upon this site.Reading this information. 769473
440376 681688Extremely finest individuals messages are meant to charm allow honor toward groom and bride. Newbie speakers in front of excessive locations should normally our own gold colored dominate in presenting and public speaking, which is to be individual interests home. greatest man speach 104526