রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীবউন নবী খান সোহেলের মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ অক্টোবর বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজ পাড়া এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা মোহাম্মদ শাখাওয়াতের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কামরুল হাসান শরীফ, যুগ্ম-আহবায়ক রাজা মিয়া, ৮নং ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডালিম প্রধান, ৯নং ওর্য়াড  স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান, ৭নং ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামান র্মিজা, ১০নং ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ শামীম প্রমূখ। এসময় বক্তারা বলেন, অবিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি হাবীব উন নবী খান সোহেলের মিথ্যা মামলা প্রত্যহার করে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। একই সময় বক্তারা নারায়গণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধানের নিঃস্বর্ত মুক্তি দাবি করা হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 9   +   6   =