খেলা বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিক ২৭নং ওয়ার্ডের হরিপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সম্পন্ন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোমবার বিকালে নাসিক ২৭নং ওয়ার্ডের অন্তর্গত হরিপুরে ডিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র ২৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব শেখ আলমগীর আপেল উপস্থিত খেলোয়ার ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন, খেলাধুলাই পারে যুবসমাজকে জঙ্গী, মাদক, সন্ত্রাস সহ সকল অন্যায় থেকে বিরত রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশী বেশী মনযোগ দিতে হবে। আপনারা এ খেলা চালিয়ে যান, আমার পক্ষ থেকে সকল সহায়তা আপনাদের প্রতি থাকবে। ভালো কাজে আমি সর্বদা পাশে থাকি এবং আজীবন পাশে থাকব। যদি আমি কাউন্সিলর নির্বাচিত হই তাহলে যুবকদের নিয়ে একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ড হিসেবে অত্র ওয়ার্ডকে গড়ে তুলব। খেলাধুলার মাঠ গড়ে তুলতে আমি সর্বোচ্চ অগ্রাধীকার দিব। মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সহ সকল উন্নয়নমূলক কাজে আমাকে আপনারা পাশে পাবেন। অন্যান্যদের মত কথা দিয়ে কথা না রাখার মত কাজ আমার দ্বারা হবেনা ইনশাল্লাহ। শান্তির পায়রা উড়িয়ে ও ফুটবলকে গোলপোস্টে মেরে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি শেখ আলমগীর। উদ্বোধনী খেলায় হরিপুর একাদশ ও কুড়িপাড়া একাদশ অংশগ্রহণ করে। উক্ত খেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   7   =