নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দম্পতিকে কুপিয়ে জখম

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ছামাদ ও সুফিয়া বেগম নামে এক দম্পতিকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার ৩ অক্টোবর রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চরিতালুক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের ভাই এম এ কবির জানান, একই এলাকার বশিরুল মোল্লার সঙ্গে এম এ কবির ও ভাই ছামাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরেই রাতে প্রতিপক্ষ্য বশিরুল মোল্লা, শরিফ মোল্লা, আরিফ মোল্লা, বরকত মোল্লা, জামাল হোসেন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ছামাদের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ছামাদ গালিগালাজের প্রতিবাদ করলে বশীরুল মোল্লাসহ তার লোকজন ছামাদকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এসময় ছামাদের স্ত্রী সুফিয়া বেগম বাচাঁতে এগিয়ে আসলে বশিরুল মোল্লা ও তার লোকজন তাকেও কুপিয়ে জখম করে। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে কথা বলা হলে তারা ব্যাপারটি অস্বীকার করেছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   6   =