নারায়ণগ‌ঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রচার কমিটির সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে গঠিত প্রচার উপ-কমিটির সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার ১০ ডি‌সেম্বর সকাল সা‌ড়ে ১১ট‌ায় জেলা প্রশাস‌ক কার্য‌্যালয় ভব‌নের দ্বিতীয় তলায় উপপ‌রিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ এর অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম প্রচার কমিটির সদস‌্যদের মা‌ঝে দিবসগু‌লো উদযাপ‌নে নানা কার্য বিবরনি তো‌লে ধরেন।

এছাড়াও তি‌নি জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান ক‌বির ম‌হোদয়ের নি‌র্দেশনায় বলা হ‌য়ে‌ছে আগামী ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস-জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। শহিদদের রক্তস্নাত এইদিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা-বোনদের। যাদের অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাই বু‌দ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। য‌া বাস্তবায়‌নের ল‌ক্ষে সকল গণমাধ‌্যমকর্মী ও সক‌লের সহ‌যোগীতা কামনা ক‌রে‌ছেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক কাফি বিন কবির, জেলা তথ‌্য অ‌ফি‌সের সহকারী তথ‌্য কর্মকর্তা রীনা পার‌ভীন। এদি‌কে প্রচার কমিটির সদস‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, সি‌নিয়র ফ‌টো সাংবা‌দিক তাপস সাহা, বি‌টি‌ভি প্রতি‌নি‌ধি আতাউর রহমান, আনন্দ টি‌ভি নারায়ণগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন, একাত্তর টি‌ভি প্রতি‌নি‌ধি হা‌বিবুর রহমান, দীপ্ত টি‌ভি’র প্রত‌ি‌নি‌ধি গৌতম সাহা, ফ‌টো জার্না‌লিস্ট এসো‌সি‌য়েশ‌নের পক্ষে কাইয়ুম খান।

add-content

আরও খবর

পঠিত