নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের নির্বাচনী তফসিল ঘোষনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ২০২৬-২৭ এর নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।  ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার নুর আলম সিদ্দিকী, নির্বাচন কমিশনার সাংবাদিক আল মামুন, ও কৃষ্ণ কান্ত সাহা আজ নির্বাচনী তফসিল ঘোষনা করেন। আগামি ১৬ ই জানুয়ারী শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

মনোনয়ন পত্র  বিতরণ এর সময় ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন পত্র জমা ২৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাই ও প্রার্থীর খসড়া তালিকা ২৯ ডিসেম্বর।  মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল ৩০ ডিসেম্বর। আপিলের শুনানি ও নিষ্পত্তি ৩১ ডিসেম্বর।

বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ আগামি বছর  ১লা জানুয়ারী,  প্রার্থীতা প্রত্যাহার ২ জানুয়ারী, বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা, বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ, ৩ জানুয়ারি,  প্রতিক বরাদ্ধ ৪ জানুয়ারী।

add-content

আরও খবর

পঠিত