নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের পু‌লিশ সুপার প্রত্যুষ বদলী, নতুন জসীম উদ্দিন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হি‌সে‌বে যোগ দি‌বেন মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)। তিনি ডিএমপির উপ-পুলিশ কমিশনার ছিলেন। অন‌্যদি‌কে বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সি আই ডি র বিশেষ শাখার পুলিশ সুপার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির তথ্য জানায়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ পেয়েছেন।জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

জানা গে‌ছে, ২৫তম বি‌সিএস ফোরামের নতুন সভাপ‌তি হ‌য়ে‌ছি‌লেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। একই সাথে সাধারণ সম্পাদক হ‌য়ে‌ছি‌লেন জ‌সিম উদ্দিন পি‌পিএম বার। এই প্রজ্ঞাপ‌নের মাধ‌্যমে উভ‌য়ের ম‌ধ্যে নি‌য়ো‌গের রদ বদল ঘটলো।

About the author

SOFT PRO IT