খেলা নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আদর্শ ইন্টার স্কুল এক্স-স্টুডেন্টস স্পোর্টস কার্নিভালের উদ্বোধন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগ‌ঞ্জে আদর্শ ইন্টার স্কুল এক্স স্টুডেন্ট স্পোর্টস কার্নিভাল এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শুক্রবার বিকা‌লে বছরের চতুর্থ প্রান্তিকের অন্যতম ক্রীড়া উৎসব আদর্শ স্কুল এক্স স্টুডেন্টস কমিউনিটি এ আয়োজন ক‌রে। এর মধ্য দিয়েই শুরু হলো বহুল প্রতীক্ষিত প্রতিযোগিতা ফুটবল ব্যাটল অব লিজেন্ডস সিজন-১।

উদ্বোধনী অনুষ্ঠান বিকাল ৪টায়, নগরীর ইসদাইরে অবস্থিত আধুনিক ক্রীড়া ভেন্যু ক্যাপ্টেনস এরিনা ফুটবল টার্ফে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন আদর্শ স্কুলের ১৯৯০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, সাবেক কাউন্সিলর(নাসিক) ও সমাজসেবক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জের অধ্যক্ষ মো : আজিজুর রহমান, সাবেক জাতীয় ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আয়কর উপদেষ্টা রাশিদুল ইসলাম সেজিন, বিশিষ্ট ব্যাবসায়ী আশরাফুজ্জামান হীরা, ক্রীড়াবিদ ও সংগঠক, বাংলাদেশ স্কাউটস-এর নারায়ণগঞ্জ জেলা রোভার কমিশনার আরিফ মিহির, আদর্শ স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সক্রিয় সদস্য জাহিদুল ইসলাম ও আবদুল্লাহ ইউসুফ সাদ।

এছাড়াও স্কুলের সিনিয়র প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান জাতীয় মহিলা ফুটবল দলের সম্মানিত গোল কিপার কোচ ও আদর্শ স্কুলের ১৯৯৮ ব্যাচের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী মাসুদ আহাম্মেদ উজ্জ্বল।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের প্রাক্তন ও বর্তমানদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তাঁরা বিশ্বাস প্রকাশ করেন যে, এই টুর্নামেন্ট কেবল খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে ঐক্যবদ্ধ করার এক অনন্য সেতুবন্ধন হয়ে থাকবে।

আয়োজকরা জানান, টুর্নামেন্টটি‌তে ব‌্যচ ১৯৯০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ২২ টিম অংশগ্রহণ করেন। ১৯৯০ থেকে ২০০৮ এর মধ্যে ৬ টি টিম (যেমন ৯০,৯১,৯৯,০১,০৩,০৮) ব্যাচ অংশগ্রহণ করেন। এটা সিনিয়র গ্রুপ নামে দেয়া হইছে। ২০১০ থেকে ২০২৪ এর মধ্যে ১৬ টি টিম ৪ ভাগে অংশগ্রহণ করেন। জুনিয়র গ্রুপ নাম দেয়া হইছে। সিনিয়রদের থেকে একটি দল চ্যাম্পিয়ন। জুনিয়রদের থেকে একটি দল চ্যাম্পিয়ন। ২২ শে আগস্ট উদ্বোধনী এবং টুর্নামেন্ট খেলা শুরু হয়। ৫ ই সেপ্টেম্বর ফাইনাল,পুরস্কার ও সমাপনী অনুষ্ঠান।

About the author

SOFT PRO IT