নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে নতুন এসপি প্রত্যুষ কুমারের যোগদান

নারায়ণগঞ্জের এসপিকে বদলি, নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে বদলি করে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জের নতুন এসপি পদে পদায়ন করা হয়েছে।

গোলাম মোস্তফা রাসেল বিসিএস পুলিশ ক্যাডারের ২৫ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালে ৩রা আগস্ট নারায়ণগঞ্জের এসপি হন। এদিকে নতুন পুলিশ সুপারের দায়িত্ব পাওয়া প্রত্যুষ কুমার মজুমদার বিসিএস পুলিশ ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তা।

About the author

SOFT PRO IT