নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে যুবদল নেতার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে যুবদল নেতার মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু’র মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার একটি ফ্ল্যাট বাসার নিচের পরিত্যাক্ত পানির ট্যাংকি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফ্ল্যাট বাসার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে তিনি এ ভবনে বসবাস করছেন। এর আগে মাসদাইর বাজারে তিনি একটি বাসায় থাকতেন।

About the author

SOFT PRO IT