সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে মিলন নিহত

সিদ্ধিরগঞ্জে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে মিলন নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে মিলন নিহত হয়েছে। সোমবার (২২ জানুয়ারী) দুপুরে নাসিক ৪নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকা এঘটনা ঘটে। সে ওই এলাকা কাশেম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিলন সন্ত্রাসী ও ডাকাত সদস্যদের নিয়ন্ত্রণ করতো। বিভিন্ন সময়ে এলাকায় হামলা চালিয়ে বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুট করে। গত ১৯ জানুয়ারি এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করেন।

এঘটনায় গতকাল তার দলের দুই সদস্যকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশকে সোপর্দ। দুপুরে একটি মোটরসাইকেল যোগে মিলন সহ তিনজন এলাকার ডুকে (দুবাই প্রবাসী) শাহজাহানের উপর হামলা করে। এসময় বিক্ষুদ্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনী দেয়। পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোকলেছুর রহমান জানান, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির শিকার মিলনকে আহত অবস্থায় উদ্ধার হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

About the author

SOFT PRO IT