সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মন্ত্রী মোজাম্মেল হকের সাথে আনন্দধামের সাক্ষাৎ

মন্ত্রী মোজাম্মেল হকের সাথে আনন্দধামের সাক্ষাৎ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : বাংলাদেশ সরকারের জেষ্ঠ মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হকের সাথে আনন্দধাম প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অদ্য আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান ও হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমু ও ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তির নেতৃত্বে একটি প্রতিনিধি দল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সিনিয়র মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হকের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বর্ষীয়ান এই রাজনীতিবিদকে আনন্দধামের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ঢাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে আনন্দধাম নেতৃবৃন্দ এই প্রবীন রাজনীতিবিদকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশ মাতৃকার মুক্তি সংগ্রামে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং স্বাধীনতা উত্তর এই দীর্ঘ সময়ে আপনি যেভাবে দেশের জন্যে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন তা নতুন প্রজন্মকে দেশ মাতৃকার সেবায় পথ প্রদর্শন করবে বলেই আমরা বিশ্বাস করি। মাননীয় মন্ত্রী এসময়ে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের ব্যাপারে জানতে চান ও হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের জন্য শুভ কামনা করেন। সম্মানিত মন্ত্রী মহোদয়কে আনন্দধামের কার্যক্রম সম্পর্কে অবিহিত করা হয়। জনাব মোজাম্মেল হক সুবিধাজনক কোন সময় আনন্দধাম ও হাসিনা অটিজম চাইল্ড কেয়ার পরিদর্শনের অভিপ্রায় ব্যাক্ত করেন।

About the author

SOFT PRO IT