নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সোনারগাঁয়ে টোপ ফেলছেন এমপি খোকা : আওয়ামী লীগ নেতা বীরু

সোনারগাঁয়ে টোপ ফেলছেন এমপি খোকা : আওয়ামী লীগ নেতা বীরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁওয়ে আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের বিভিন্ন কাজের লোভ দেখিয়ে টোপে ফেলে জাতিয়পার্টিতে যোগদান করাচ্ছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও মহাজোটের এমপি লিয়াকত হোসেন খোকা। তার দলে না আসলে সোনারগাঁয়ের জনপ্রতিনিধিদেরকে কোন কাজ দিবেন না এমন কথাও বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। প্রায় দশ বছর এমপি থাকাবস্থায় নিজের দলকে গোছাতে ব্যর্থ হয়ে আমাদের নেতাকর্মীদের নিয়ে টানাটানি শুরু করেছেন। সোনারগাঁওয়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ডা. আবু জাফর চৌধুরী বীরু এসব কথা বলেন।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক বীরু বলেছেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে সোনারগাঁওয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে।

তিনি মহাজোটের এমপি হয়ে সোনারগাঁওয়ে সরকার দলীয় তৃণমুল নেতাকর্মীদের বিভিন্ন কৌশল ব্যবহার করে টানাহেচরা করে দলীয় শৃংখলা ভঙ্গ করছেন। বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে জাতিয়পার্টিতে যোগদানের নানা কৌশল চালাচ্ছেন। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য জহিরুল ইসলাম শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি প্রার্থী ছিলেন। তাকে নোয়াগাঁও ইউনিয়ন জাতিয়পার্টিতে যোগদান করিয়েছেন এমপি খোকা। এর আগে নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুকেও জাতিয়পার্টিতে যোগদান করিয়েছেন। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

About the author

SOFT PRO IT