নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পেশাদারিত্ব অব্যাহত রাখবেন : না.গঞ্জ প্রেসক্লাব সভাপতি দিপু

পেশাদারিত্ব অব্যাহত রাখবেন : না.গঞ্জ প্রেসক্লাব সভাপতি দিপু
Written by SOFT PRO IT

বাংলা টিভির ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছেন বাংলা টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক আরিফ আলম দীপু।

এসময় তিনি বলেন, বাংলা টিভি মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক তামিজ উদ্দিন আহম্মেদ ও দীলিপ কুমার মন্ডল, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খাঁন, সেনারাগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন স্বপন, আনন্দ টিভির ক্যামেরা পার্সন কাজী রিয়েল সাব্বির, সিফাত হোসেনসহ অন্যান্যরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 May 2023

পেশাদারিত্ব অব্যাহত রাখবেন : না.গঞ্জ প্রেসক্লাব সভাপতি দিপু

www.narayanganjbarta24.com