ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পঞ্চগড়ে নিহত বিএনপি নেতা, ফতুল্লায় গায়েবানা জানাজা

পঞ্চগড়ে নিহত বিএনপি নেতা, ফতুল্লায় গায়েবানা জানাজা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের নির্দেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম টিটুর সার্বিক তত্ত্বাবধানে ২৫ ডিসেম্বর রবিবার বিকালে পাগলা নয়ামাটি এলাকায় পঞ্চগড়ে পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ ডিসেম্বর শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি মারা যান। জানাজা শেষে নিহত আরেফিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। বিএনপি নেতাদের দাবি, গণমিছিলে পুলিশ গুলি করে আরেফিনকে হত্যা করেছে। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপি নেতা হাজী শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম লাভলু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, শাহজাহান বেপারী, কামাল উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সহ সভাপতি আবদুর রহিম, মামুন, তপন, বিল্লাল,হযরত, রুবেল, নাদিম, উজ্জল, আমির, লিটন সহ বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

About the author

SOFT PRO IT