নারায়ণগঞ্জ ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সচিব গ্রেফতার

জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সচিব গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-২। র‌্যাবের দাবি গ্রেপ্তার জঙ্গি সংগঠনটির মিডিয়া সচিব (সাধারণ সম্পাদক)। গত ২৩ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক। গ্রেফতাকৃত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরে শীষর্ নেতার নাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুন। তিনি কুমিল্লা জেলার লালমাই থানার মৃত আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব জানায়, ২০২০ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাইনবোর্ডের হকারর্স মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরর মিডিয়া সচিব (সাধারন সম্পাদক) ও শীর্ষ পর্যায়ের জঙ্গি নেতা হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুনের নেতৃত্বে হিযবুত তাহরীর সাংগঠনিক দল ছদ্মবেশ ও বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বন করে নাশকতামূলক কর্মকান্ড ও গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটিত করার জন্য গোপন বৈঠকে মিলিত হলে র‌্যাব-১১ একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানে কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হলেও কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ২০২০ সালের ৭ মার্চ নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি মামলা করা হয়। ফতুল্লা মডেল থানার মামলা নম্বর-২০। পরে এই মামলার এজাহার নামের ৫ নম্বর পলাতক ও অভিযোগপত্রে ছয় নম্বর পলাতক আসামি হাফেজ মাওলানা মামুনুর রশিদ ওরফে মামুনকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-২ এর একটি দল আসামি গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রাখে।

র‌্যাব আরও জানায়, র‌্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ দল ২৩ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ফতুল্লা এলাকায় অভিযান চালায়। অভিযানে হিযবুত তাহরীরের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. মামুনুর রশিদ ওরফে মামুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন এই মামলার একজন এজাহার নামীয় এবং চার্জশীটভুক্ত পলাতক আসামী।

About the author

SOFT PRO IT