নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মেয়র আইভীকে নিয়ে বিজয় দিবসে শ্রদ্ধা জানিয়েছে জাগ্রত সংসদ

মেয়র আইভীকে নিয়ে বিজয় দিবসে শ্রদ্ধা জানিয়েছে জাগ্রত সংসদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভীকে নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে হাজার বছর এর শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ। ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে নগরীর ২ নং রেলগেইট এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলি।

এছাড়াও নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন জাগ্রত সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাগর সাহা, সাবেক সাধারণ সম্পাদক তুষার ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সহ সভাপতি সুদিপ্ত চক্রবর্ত্তী, অর্থ সম্পাদক মিশুক সাহা, কার্যকরি সদস্য ইবনে আফফান আহনাফসহ প্রমুখ।

About the author

SOFT PRO IT