নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিজয় স্তম্ভে নারয়ণগঞ্জ জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

বিজয় স্তম্ভে নারয়ণগঞ্জ জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : মহান বিজয় দিবস ও বিজয়ের ৫১ বছর পূর্তি উপলক্ষে বীর শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ১৬ই ডিসেম্বর শুক্রবার সকালে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এর নেতৃত্বে শহরের চাষাড়াস্থ বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও সদস্যগণ।

এরআগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এছাড়া বিজয় দিবসকে ঘিরে নারায়ণগঞ্জের সকল সরকারী ও বেসরকারী দপ্তর ও প্রতিষ্ঠান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

About the author

SOFT PRO IT