বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপির ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে খান মাসুদের পক্ষে প্রতিবাদ সভা

বিএনপির ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে খান মাসুদের পক্ষে প্রতিবাদ সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বন্দর থানা যুবলীগ। ১০ ডিসেম্বর শনিবার বিকালে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষ থেকে বন্দর খেয়াঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে মিছিলে নেতৃত্ব দেন ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম সারোয়ার সবুজ। মিছিলটি বন্দর ১নং খেয়াঘাট এলাকা হইতে বাজার, পুলিশ ফাড়ি, বাবুপাড়া, স্কুলঘাট সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় বন্দর ১নং খেয়াঘাটে পথসভায় রুপ নেয়। এ পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম সারোয়ার সবুজ ও যুবলীগ নেতা ডালিম হায়দার।

প্রতিবাদ সভায় বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত ও বিএনপি জোট আবারও ষড়যন্ত্র শুরু করছে। সরকার উন্নয়ন কর্মকান্ড যখন চলমান হতে শুরু করছে তখন ৯৬ সালের মত জামায়াত বিএনপি জোট নৈতিক মাঠকে ব্যবহার করে ধ্বংসাত্মক কর্মকান্ড করতে চাইছে। জামায়াত বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলায় কর্মীদের সজাগ থাকতে হবে। এবং নারায়ণগঞ্জের গনমানুষের নেতা একেএম শামীম ওসমান, জেলা যুবলীগের কর্নধার এহসানুল হাসান নিপু ভাই, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ ও যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে জামাত বিএনপির ধ্বংসাত্মক কর্মকান্ড আমরা প্রতিহিত করবো।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহবায়ক মো. মাসুম আহমেদ, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি পাঠান, লাভলু প্রধান, আসলাম খান, মহিলা নেত্রী সোনিয়া, রাজু আহমেদ, মহসিন, সায়মন খান, আরিফুল ইসলাম অপু, সুপান্তসহ প্রমুখ।

About the author

SOFT PRO IT