নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

আজমেরী ওসমানের প‌ক্ষে শা‌কিল, র‌ক্সি, জা‌হি‌দের বিক্ষোভ

আজমেরী ওসমানের প‌ক্ষে শা‌কিল, র‌ক্সি, জা‌হি‌দের বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আগুন ও সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমানের নির্দেশে জোয়াদ শাকিল, মাহবুবুর রহমান রক্সি ও জাহিদ প্রধানের নেতৃতে বিক্ষোভ মিছিল ও মটর সাইকেল মহড়া দেওয়া হয়। ৯ ডিসেম্বর শুক্রবার নারাণগঞ্জের সোনারগাঁয়ের সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে কর্মসূচীটি শুরু হয়ে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এরপর চাষাড়াস্থ কলেজ রোড এলাকায় এসে সমাপ্তি ঘটে। এতে শত শত কর্মী সর্মথক মটর সাইকেল নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আগামীকাল ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আগুন ও সন্ত্রাসী নৈরাজ্যের মোকাবেলায় রাজপথে অবস্থান করে বিএনপির ধ্বংসাত্মক কর্মকান্ড আমরা প্রতিহিত করবো। এছাড়া সকলকেই বিএনপির আগুন ও সন্ত্রাসী নৈরাজ্যের মোকাবেলায় রাজপথে থাকার আহবান জানানো হয়।

About the author

SOFT PRO IT