নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে ৬-০ গোলে সিরাজদৌল্লা জয়

শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে ৬-০ গোলে সিরাজদৌল্লা জয়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জ ১-১ মুন্সিগঞ্জ ড্র বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে আজ ১৫ নভেম্বর দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলা সিরাজদৌল্লা ফুটবল একাডেমী ৬-০ গোলে বিদ্যানিকেতন হাই স্কুলকে পরাজিত করে জয়ি হয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় সিরাজদৌল্লা ফুটবল একাডেমী খেলোয়াড় লিংকন চন্দ্র। দ্বিতীয় খেলায় সোঁনালী অতীত সিদ্ধিরগঞ্জ ১-১ গোলে সোঁনালী অতীত মুন্সিগঞ্জের সাথে ড্র করে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় সোঁনালী অতীত মুন্সিগঞ্জের খেলোয়াড় শংকর চন্দ্র দাস। বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে স্টেডিয়ামের কানায় কানায় ভড়ে উঠে ফুটবল ক্রীড়ামোদি দর্শক।

খেলা শেষে আনন্দঘন আনুষ্ঠানিকতায় খেলোয়ারদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রথম খেলায় অতিথি ছিলেন, সাবেক জাতীয় ফুটবলার মোঃ আমান উল্লাহ আমান, সাবেক জাতীয় ফুটবলার মোঃ আজিজুল হক বাবুল,সাবেক জাতীয় ফুটবলার মোঃ মোস্তফা,সাবেক জাতীয় ফুটবলার মোঃ দুলাল। দ্বিতীয় খেলায় অতিথি ছিলেন, বঙ্গসাথী ক্লাবের সহ সভাপতি আব্দুর রব খোকন রনি, বঙ্গসাথী ক্লাবের কার্যকরি সদস্য মোঃ মাহাবুবুর রহমান চঞ্চল। পরে অতিথিরা খেলায় ম্যান অব দ্যা ম্যাচ প্রাপ্ত খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন। আগামী ১৬ নভেম্বর এ টুর্নামেন্টে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলা গাবতলী ফুটবল কোচিং বনাম ইসলাম বাগ ফুটবল একাডেমী । দ্বিতীয় খেলা রেইনবো এ্যাথলেটিকস ক্লাব বনাম কাশীপুর ফুটবল কোচিং।

এ টুর্নামেন্ট অংশ গ্রহন করছেন নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ ফুটবল একাডেমী , বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো এ্যাথলেটিকস ক্লাব, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার,মদনগঞ্জ ফুটবল একাডেমী। সোঁনালী অতিত নারায়ণগঞ্জ, সোঁনালী অতীত মুন্সিগঞ্জ, সোনালী সকাল ক্লাব, সোনালী অতীত বন্দর ক্লাব।

About the author

SOFT PRO IT