নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : জেলা পরিষদের নবনির্বাচিত ৫৯ জন চেয়ারম্যানসহ জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হবে। আজ ১৪ নভেম্বর সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) দুপুর ১২টায় জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচিতে শপথ অনুষ্ঠানের কথা রয়েছে।
অন্যদিকে, জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
উল্লেখ্য, তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ৫৭টির নির্বাচন গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। ভোলা ও ফেনী জেলার সব কয়টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন পড়েনি। অপরদিকে আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার ভোট স্থগিত হয়।

