রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে হামলা-মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

রূপগঞ্জে হামলা-মামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার  বিএনপি’র নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের নেতাকের্মীরা । নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি আবু মোঃ মাসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,  রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান মাহমুদ,  উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আকিব হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত ১৯ আগষ্ট ছাত্রলীগের নেতারা আমাদের শান্তিপূর্ন প্রতিবাদ মিছিলে অতর্কিত ভাবে হামলা চালায়। হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তারা সেখানেও হামলা করে। আমাদের বিরুদ্ধে হয়রানিমূরক মামলা দায়ের করে। আমরা তীব্র নিন্দা জানাব । হয়রানিমূলক মামলায় যাদের আসামী করেন বক্তারা। তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং প্রকৃত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

About the author

SOFT PRO IT