বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেলিম ওসমান ও অয়ন ওসমানের সুস্থতায় খান মাসুদের দোয়া

সেলিম ওসমান ও অয়ন ওসমানের সুস্থতায় খান মাসুদের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ (৫-সদর বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান এবং এমপি শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের সুস্থতা কামনায় যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭অক্টোবর) বাদ জুম’আ বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এমপি সেলিম ওসমান ও অয়ন ওসমানের দ্রুত সুস্থতা কামনায় কামনায় বিশেষ এ দোয়া পরিচালনা করেন বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সুফিয়ান আল কাদেরি।

এসময় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা কমিটির আহবায়ক মোঃ মাসুম আহমেদ, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ ডালিম হায়দার, সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি পাঠান, যুবলীগ নেতা উজ্জ্বল আহমেদ, সোহেল চৌধুরী, মোঃ শামীম,হেলালসহ সাধারণ মুসুল্লিগণ।

About the author

SOFT PRO IT