নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাসুমের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের শোক

সাংবাদিক কাউসারের মায়ের মৃত্যুতে সিটি প্রেসক্লাবের শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমের মা সৈয়দা আমেনা বেগম (৭০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিক সংগঠনটির সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত লিংকনসহ সকল সদস্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারকে বেদনা কাটিয়ে উঠতে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জ্ঞাপন করেছেন

উল্লেখ্য, শনিবার (৮ সেপ্টেম্বর) বেলা ৩টায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ এশা ফতুল্লা বাজার জামে মসজিদে জানাযার নামাজ শেষে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

About the author

SOFT PRO IT