নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মিলেছে অজ্ঞাত সেই যুবকের লাশের পরিচয়

সোনারগাঁয়ে হাত-মুখ বাঁধা যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাত পা বাঁধা অজ্ঞাত নামা যুবকের লাশের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁর নাম মো. সোহেল রানা। সে বন্দর উপজেলার মদনপুর ৭নং ওয়ার্ডের পশ্চিম কেওডালা এলাকার ফারুক মিয়ার ছেলে। তবে তার পেশা কি ছিলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এরআগে ৫ আগস্ট শুক্রবার বিকালে ৫ আগস্ট শুক্রবার নারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ছনকান্দা এলাকায় পরিত্যক্ত বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হাত পা বাঁধা যুবকের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

About the author

SOFT PRO IT