নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুনে পাট পুড়ে ছাই

নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুনে পাট পুড়ে ছাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ নগরীর খাঁনপুর এলাকায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের পাটের গুডামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৬ আগস্ট শনিবার বেলা ১১ টার দিকে১১টায় ইন্টারন্যাশনাল জুট কোম্পানি নামে পাট রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের ভাড়াকৃত ৬ নম্বর গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে রপ্তানির জন্য রাখা বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামটি ইন্টারন্যাশনাল জুট টের্ডাস নামের একটি প্রতিষ্ঠানের কাঁচা পাট মজুত করা ছিলো। সেখানে শ্রমিকরা কাঁচা পাট প্যাকেটিং করতো। এরপর সেগুলো বিভিন্ন স্থানে যেতো। বেলা ১১ টায় ৬ নম্বর গুডামের এ শাখাতে হঠাৎ আগুন দেখে চিৎকার করে দ্রুত বেড়িয়ে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দেন।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের উপমহাব্যবস্থাপক (অ্যাডমিন অপারেশন) অবসরপ্রাপ্ত কমান্ডার রেজাউল করিম জানান, গুদামে কোনো বিদ্যুতের সংযোগ ছিল না। এটি তদন্তের বিষয়। কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলেছে, না হয় নাশকতা করেছে। না হলে এখানে আগুন লাগার কথা নয়। তিনি বলেন, এখানে পাট প্যাকিং করা হতো।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা চেয়েছেন আগুন যাতে অন্য গুদামগুলোয় ছড়িয়ে পড়তে না পারে। তবে আগুনে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আগুনে গুডামের ভেতরে থাকা বিপুল পরিমাণ কাঁচা পাট পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্র জানা যায়নি। তদন্ত কমিটি করা হচ্ছে, সে কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন।

About the author

SOFT PRO IT