সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

২ শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ঘাতক চালক

২ শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ঘাতক চালক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের ধাক্কায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় বাস চালক মো.সহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। ৩০ জুলাই শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এ বিষয়টি জানান। গ্রেফতার সহিদুল ইসলাম (৪২) চট্টগ্রামের চন্দাইসের পশ্চিম হাসানদত্তি এলাকার মো. ইমাম হোসেনের ছেলে।

র‌্যাব কর্মকর্তা সানরিয়া চৌধুরী বলেন, ১৫ জুলাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১০ থেকে ১২ জন শিক্ষার্থী দুটি প্রাইভেটকারযোগে সোনারগাঁয়ের পানাম সিটিতে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রৌওনা হয়। পথে সকাল ১০টা ৪০ মিনিটে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় শিক্ষার্থীদের বহনকৃত একটি প্রাইভেটকারকে সায়েদাবাদগামী সৌদিয়া পরিবহন একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে সুমাইয়া রহমান মাহিমা (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইব্রাহীম মাহমুদ রাহাত (২৭) হার্ট স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানা গত ১৬ জুলাই শনিবার সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। ২৯ জুলাই শুক্রবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে ফেনী সদর থানাধীন মহম্মদপুর এলাকা থেকে বাসচালককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT