নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা প্রশাসকের নির্দেশে ১৪ মাদক বিক্রেতা গ্রেফতার

জেলা প্রশাসকের নির্দেশে ১৪ মাদক বিক্রেতা গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ শহরের অভিযান চালিয়ে ১৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক বিরোধী টাস্কফোর্স। জেলা প্রশাসকের নির্দেশে গত ২৯ জুলাই শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সদর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার ১৪ জনের মধ্যে চিহ্নিত কুখ্যাত মাদক বিক্রেতা রনি (২৩),  হাফিজুল (৩০) ও স্বপন তালুকদারের (২৫) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর ১১ জনকে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে ২১ গ্রাম হেরোইনসহ (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা) বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদক বিরোধী টাস্কফোর্স।

মাদক বিরোধী এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রাসেল ইসলাম নূরের নেতৃত্বে  র‌্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) মো.মঞ্জুরুল হাফিজ বলেন, মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।

About the author

SOFT PRO IT