নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

কিশোর গ্যাংয়ের হামলায় ইমন হত্যার ঘটনায় মামলা

কিশোর গ্যাংয়ের হামলায় ইমন হত্যার ঘটনায় মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইমন নামের এক যুবককে হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ২৯ জুলাই শুক্রবার সকালে নিহতের বোন নাদিয়া আক্তার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

এর আগে ২৭ জুলাই বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকায় পূর্ব শত্রæতার জের ধরে ওই যুবক খুন হয়। অভিযুক্তরা হলো : মশিউর রহমান রাজু (২২), মো. রাসেদুজ্জামান রাসেল (২৭), মো. খলিল (১৮), স্বপন (১৯) ও ইব্রাহিম (২০)।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ভাই ইমন ও শাহরিয়ার জয়কে অভিযুক্তরা আঘাত করে। এসময় তারা ডাক-চিৎকার করলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এলাকার স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার ভাই ও তার ভাইয়ের বন্ধু জয়কে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে। অপরদিকে, শাহরিয়ার আহমেদ জয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT