নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের পর সোনারগাঁয়ে হত্যা মামলা

নিখোঁজ শিশুর মাটি চাপা লাশ উদ্ধার, ভাই-ভাবিসহ আটক ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিখোঁজের দিন পর হুমায়রা () নামের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২৯ জুলাই শুক্রবার নিহতের মা সেতেরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওই মামলায় জনের নাম উল্লেখসহ থেকে জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে বৃহস্পতিবার আটক ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার বৈশাখীর মা মনোয়ারা বেগমকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হুমায়রা গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে তার বাবা ওইদিন সন্ধ্যায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়রি করেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় সোনিয়া কোম্পানির কাঠ বাগান থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় একটি শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।

ব্যাপারে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, শিশু হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে জনকে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT