নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাবেক এমপি আবুল কালাম অসুস্থ, দোয়া কামনা

সাবেক এমপি আবুল কালাম অসুস্থ, দোয়া কামনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম ও তার স্ত্রী গুরুত্বর অসুস্থ হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৯ জুলাই শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তাদের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন।

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম ও তার স্ত্রী গুরুত্বর অসুস্থ হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনারা সবাই দোয়া করবেন তারা যেন দ্রুত সুস্থ্য হয়ে আবারো আপনাদের সেবায় নিয়োজিত হতে পারে। তাদের ২ জনেরই শারিরীক অবস্থা ভালো না চিকিৎসা চলেছে। আপনারা সবাই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

এদিকে, ২৯ জুলাই শুক্রবার বাদ জুম্মা মহানগর বিএনপির আওতাধীন অনেক মসজিদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম ও তার স্ত্রীর সুস্থতার জন্য দোয়া করেন দলীয় নেতাকর্মীরা।

About the author

SOFT PRO IT