নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় ইসমাইল মিয়া (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সি মুশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল মিয়া কিশোরগঞ্জের পীরপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে উপস্থিত ছিল। একই মামলায় মাসুম নামে আরেকজনকে খালাস দিয়েছেন আদালত।

এ বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে একই মামলায় মাসুম নামে আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ আগস্ট সিদ্ধিরগঞ্জের সানারপাড় আদর্শনগর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ইসমাইলকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১১)। এই ঘটনায় পরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। আদালত সেই মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছেন।

About the author

SOFT PRO IT