জাতীয় র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২ দিনের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম, সোমবার থেকে কার্যকর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ২ দিন যেতে না যেতেই ২ দিনের ব্যবধানে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা।

২৯ জুলাই শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ২৬ জুলাই মঙ্গলবার স্বর্ণের দাম বাড়ায় যা ২৭ জুলাই বুধবার থেকে কার্যকর হয়। ওইদিন ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ১ হাজার ৩৪১ টাকা। ২৮ জুলাই বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভালো মানের স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৯২৫ টাকা থেকে ২ হাজার ৭৪১ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।

এছাড়া স্বর্ণ অলঙ্কার বিক্রির ক্ষেত্রে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা মজুরি নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে বাজুস। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের অলঙ্কার কিনতে ক্রেতাদের কমপক্ষে ৮৪ হাজার ৭৯৭ টাকা গুনতে হবে।

About the author

SOFT PRO IT