বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি সেলিম ওসমানের জন্মদিনে খান মাসুদের দোয়া

এমপি সেলিম ওসমানের জন্মদিনে খান মাসুদের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের জন্মদিন উপলক্ষে যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার বাদ এশা বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেটস্থ খান মাসুদের নিজ কার্যালয়ে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়ায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা কমিটির আহবায়ক আহবায়ক মো. মাসুম আহমেদ, যুবলীগ নেতা ডালিম হায়দার, সানি খান, হোসেন পাটোয়ারী, আজিজুল হক আজিজ, মো.সজল, উজ্জ্বল আলী, মো.হেলাল, উজ্জ্বল দাস, রাজু আহমেদ, আমিনুল, মোখলেস সহ প্রমুখ। দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এমপি সেলিম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ এ দোয়া পরিচালনা করেন বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সুফিয়ান আল কাদেরি।

About the author

SOFT PRO IT