নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিয়ের প্রলোভনে নারীকে রিসোর্টে ধর্ষণ, গ্রেফতার যুবক

বিয়ের প্রলোভনে নারীকে রিসোর্টে ধর্ষণ, গ্রেফতার যুবক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগে হৃদয় মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ জুলাই মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক হৃদয় মিয়া সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরাতন গোগনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। এর আগে ২৫ জুলাই সোমবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

জানা যায়, ওমান প্রবাসী যুবকের সাথে সোনারগাঁ উপজেলার বাসিন্দা ওই নারীর পরিচয় হয়। চলতি বছরের জানুয়ারিতে হৃদয় দেশে ফিরেন। এরপর থেকেই ওই নারীকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন তিনি। বিশেষ করে বন্দরের সায়েরা গার্ডেন রিসোর্টে নিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন একাধিকবার। সর্বশেষ ৩১ মে সায়েরা গার্ডেনে পুনরায় তাকে ধর্ষণ করে হৃদয়। পরে ভুক্তভোগী নারী বিয়ের চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এই ঘটনার পর ভুক্তভোগী হৃদয়ের বাড়িয়ে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। কিন্তু হৃদয়ের ভাই ও তার স্বজনরা উল্টো তাকে ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে তাড়িয়ে দেন। বাধ্য হয়ে সোমবার রাতে বন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, সোমবার রাতে মামলা গ্রহণ করা হয়েছে। মামলায় একজনকেই আসামী করা হয়েছে। অভিযুক্ত আসামীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

About the author

SOFT PRO IT