জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেল পুলিশের ৬৬ এসআই

রবিবার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বাংলাদেশ পুলিশের ৬৬ জন উপ-পরিদর্শককে (এসআই) পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ৭ জুলাই বৃহস্পতিবার এ পদোন্নতি দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ২৬ জন, ইন্সপেক্টর (সশস্ত্র) পদে ৩০ জন ও ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে ১০ জনসহ মোট ৬৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বর্তমান পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের উদ্যোগে বিদ্যমান পদোন্নতির পদ্ধতিতে পরিবর্তন ও সহজ করা হয়েছে। ২০২০ সাল থেকে শুধু পরিদর্শক পদেই মোট ৯৭৪ জন পদোন্নতি পেয়েছেন।

About the author

SOFT PRO IT