নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সড়কের ঢালাই কাজের উদ্বোধন করলেন কাউন্সিলর বিন্নি

সড়কের আর সিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন কাউন্সিলর বিন্নি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড চাষাড়া বালুরমাঠ এলাকায় আল্লামা ইকবাল রোডের আর সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন নাসিক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। ৮ জুলাই শুক্রবার সকালে অসমাপ্ত সড়কটির ২৮৫ ফুট পর্যন্ত ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদ উল আজহার পর বাকি অংশের কাজ শেষে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানান কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।

তিনি বলেন, অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে আল্লামা ইকবাল রোডের ঢালাই কাজ প্রায় শেষ করতে পেরেছি। ঈদের পর পর সড়কটির বাকি অংশের কাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ডা. সেলিনা হায়াত আইভী আপাকে ধন্যবাদ জানাই। তিনি সার্বিক ভাবে আমাকে কাজের শুরু থেকেই সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে আসছেন।

About the author

SOFT PRO IT