আড়াইহাজার নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে মা-ছেলে খুন : অজ্ঞাত আসামী করে মামলা

আড়াইহাজারে মা-ছেলে খুন : অজ্ঞাত আসামী করে মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রাজিয়া সুলতানা কাকলীর মা খন্দকার তাছলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে জুলাই মঙ্গলবার সকালে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। যার মামলা নম্বর৬।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এস আই) নুরে আলম জানান, ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসল রহস্য আসামী আটকের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী এলাকায় জুলাই শনিবার রাত সাড়ে ১০টার দিকে মা রাজিয়া সুলতানা কাকলী ও তার ৮ বছরের ছেলে তালহাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন ৩ জুলাই রবিবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজিয়ার স্বামী আউয়াল বছর চার আগে মারা গেছেন বলে জানা যায়।

এদিকে, সরেজমিনে মঙ্গলবার উজান গোবিন্দী এলাকায় গেলে দেখা গেছে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে একটি অজানা আতংক বিরাজ করছে। সকলের মুখে একই কথা কে করতে পারে এই ঘটনা। এর আগে সোমবার রাতে নিহত কাকলী তার ছেলের লাম পাচঁবাড়িয়া এলাকায় দাফন করা হয়েছে।

ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আসামী গ্রেফতার করার জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থার একাধিক টিম কাজ করছে।

About the author

SOFT PRO IT