নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন কাউন্সিলর বিন্নি

সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন কাউন্সিলর বিন্নি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর ১৩ নং ওয়ার্ডে দুটি শাখা রোড সহ একটি প্রধান সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। ৬ জুলাই বুধবার সকালে নিউ চাষাড়া রোড জামতলা ধোপাপট্টি এলাকায় তাঁরা মসজিদ হইতে সাংবাদিক আবু সাঊদ মাসুদ এর বাড়ী পর্যন্ত ৪৩০ মিটার (শাখা রোড সহ) সড়ক ও ড্রেনের আর সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

এসময় কাউন্সিলর বিন্নি বলেন, দীর্ঘদিন ধরে জামতলায় এই এলাকার মানুষ বেহাল সড়কটির কারণে দূর্বিষহ জীবন যাপন করে আসছিলেন। এবার সিটি নির্বাচনে আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনে জয়ী হলে সড়কটির সংস্কার কাজে হাত দিবো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াত আইভী আপার তত্ত্বাবধানে আমি আমার ওয়াদা পালন করতে পেরেছি। একই সাথে প্রতিশ্রুতি অনুযায়ী বাকি কাজগুলো নির্দিষ্ট সময়ে শেষ করবো, ইনশা-আল্লাহ।

About the author

SOFT PRO IT