জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুই জন মারাত্মক আহত হয়েছেন। ২৬ জুন রবিবার রাতে দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুই জন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব জানান, সেতুর ২৭ ২৮ নম্বরে পিলারের মাঝখানে ঘটনা ঘটে। তবে ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানান তিনি।

সুত্র : জাগো নিউজ।

About the author

SOFT PRO IT