জাতীয় ধর্ম র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হজ্বে গিয়ে ভিক্ষা, সৌদিতে বাংলাদেশি গ্রেফতার

আজ পবিত্র হজ : লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বাংলাদেশের ১ জন হজ্ব যাত্রী সৌদি আরবের মদিনায় ভিক্ষা করতে গিয়ে সেখানকার পুলিশের হাতে গ্রেফতার হয়। ভিসার শর্ত ভঙের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। যদিও পরে তাকে বাংলাদেশ হজ্ব মিশনের লোকজন মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন।

এর পরিপ্রেক্ষিতে যে এজেন্সির মাধ্যমে ওই ব্যক্তি হজ্বে গেছেন সেই এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার।

সৌদি আরবে গিয়ে ভিক্ষা করা ওই হজ্ব যাত্রীর নাম মতিয়ার রহমান। তার বাড়ি মেহেরপুরের গাংনীতে। তিনি রাজধানীর ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের মাধ্যমে এবার হজ্বে গেছেন। ২৫ জুন শনিবার ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের মালিক মো. আল মামুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

নোটিশে বলা হয়, আপনার এজেন্সির ১ জন হজ্ব যাত্রী (মো. মতিয়ার রহমান) গত ২২শে জুন আনুমানিক ৫টায় মদিনা শরিফে ভিক্ষা করতে গিয়ে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন। এ ঘটনা জানার পর বাংলাদেশ হজ্ব মিশনের ১ জন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

আপনার এজেন্সির মাধ্যমে পাঠানো ওই হজ্ব যাত্রী ব্যাগ ছিনতাই হওয়ার নাটক করে ভিক্ষাবৃত্তির কারণে গ্রেফতার হওয়ায় মদিনা তথা সৌদিতে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। আপনার এজেন্সির এরূপ কার্যক্রমের কারণে সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনা ব্যাহত হয়েছে এবং সরকারের হজ্ব ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে যা হজ্ব ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর পরিপন্থি।

নোটিশে আরও বলা হয়, আপনার পাঠানো হজ্ব যাত্রীকে গাইড করার মতো কোনো মোনাজ্জেম ছিল না এবং হজ্ব যাত্রীর বসবাসের বাড়ি/হোটেলও ছিল না বলে জানা যায়। এটি হজ্ব যাত্রী প্রেরণের শর্তের সম্পূর্ণ পরিপন্থি।

তাই হজ্ব ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই জবাব ৩ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ্ব অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৫ হাজার ৮৮৫ জন। সর্বশেষ ২৫ জুন শনিবার পর্যন্ত ১০৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৩৮ হাজার ৮৮৯ জন হজ্ব যাত্রী।

সুত্র : জাগো নিউজ।

About the author

SOFT PRO IT