নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন মহানগর মহিলা দল। ১৮ জুন শনিবার বাদ মাগবির দেওভোগস্থ মহানগর মহিলা দলের অস্থায়ী কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়।

মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ সিব্বির আহম্মেদ, মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি জোবায়দা নাছরিন রানী, সাংগঠনিক সম্পাদক ডলি আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার সুলতানা, মহানগর মহিলা দলের নেত্রী রাবেয়া বেগম, মাহমুদা, মাকসুদা, ফাতেমা হক, হাজেরা বেগম, শান্তা, আছমা আকতার, কানিজ ফাতেমা সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT