জাতীয় নারী শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফের করোনায় আক্রান্ত হলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশ শিক্ষামন্ত্রীর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আবারো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে ২০২০ সালের ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। ১৮ জুন শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এমএ খায়েরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষামন্ত্রী শারীরিকভাবে অসুস্থবোধ করায় শনিবার সকালে করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দেন। পরে সন্ধ্যায় আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।শিক্ষামন্ত্রী বর্তমানে তার সরকারি বাস ভবনে আইসোলেশনে আছেন।

About the author

SOFT PRO IT