নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদের ব্যক্তিগত অর্থায়নে ৬০ টি অসহায় ও বেকার দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৩শে মে সোমবার সকালে বন্দর উপজেলা পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণের সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মিজানুর রহমান বাচ্চু, বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: শাজাহান মোল্লা সহ প্রমুখ।

এসময় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দূর্ভোগ অনেকটা কমানো সম্ভব।

About the author

SOFT PRO IT