বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশ বক্স অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে : না.গঞ্জের এসপি

পুলিশ বক্স অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে : না.গঞ্জের এসপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে মদনপুরে পুলিশ বক্সের শুভ উদ্ধোধন করা হয়েছে। ২৩শে মে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. জায়েদুল আলম (পিপিএম) (বিপিএম) বার আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এ পুলিশ বক্সের উদ্ধোধন করেন।

পুলিশ বক্স উদ্ধোধন কালে পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম) বলেন, বন্দরে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর একটি গুরুত্বপূর্ন এলাকা। এ গুরুত্বপূর্ন এলাকায় পুলিশ বক্স স্থাপন করার মাধ্যমে মদনপুরসহ এর আশে পাশের এলাকায় অপরাধ মূলক কর্মকান্ড নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

পুলিশ বক্স উদ্ধোধন কালে ওই সময় তার সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল শেখ বিল্লাল হোসেন, বন্দর থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা, ধামগড় ফাঁড়ী ইনর্চাজ পুলিশ পরিদর্শক ইমদাদুল ইসলাম তৈয়ব, কামতাল তদন্ত কেন্দ্রের ইনর্চাচ পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ নবীর হোসেন ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সালাম সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT